মালদা

মানিকচক গঙ্গানদীর ঘাট এলাকা থেকে পাইপগান ও ২০টি কার্তুজ সহ গ্রেপ্তার এক ব্যক্তি

পঞ্চায়েত নির্বাচনের প্রকালে ঝাড়খন্ড থেকে এই রাজ্যে প্রবেশ করার সময় ঝড়খন্ডের কুখ্যাত দুষ্কৃতিকে গ্রেপ্তার করলো মালদার মানিকচক থানার পুলিশ। ধৃতের নাম আনন্দি মন্ডল। বাড়ি ঝাড়খন্ডের সাহেবগঞ্জ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান ও ২০টি কার্তুজ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

        জানা গিয়েছে, ধৃত ব্যাক্তি মালদার মানিকচক গঙ্গানদীর ঘাটে সন্দেহ ভাজন ভাবে ঘোরাঘুরি করছিল। সেই সময় মানিকচক থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার কাছ থেকে পাইপগান ও কারতুর্জ উদ্ধার হয়। তবে কোথায় পাচার করতে বা কার কাছে নিয়ে যাচ্ছিলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। সামনেই পঞ্চায়েত ভোট সেই ভোটে এগুলিকে ব্যবহার করা হত কিনা তাও তদন্ত শুরু করেছে পুলিশ। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/GqKjiWg8AQ8